সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা।
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।
রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী ইউএনবিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গোলাম রেজার অবস্থা স্থিতিশীল রয়েছে।
সাবেক সাংসদ গোলাম রেজার জামাতা ডা. ফেরদৌস জানান, গোলাম রেজার নমুনা গত বুধবার পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এবং শুক্রবার তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান, গোলাম রেজা গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। বাড়িতেই তার চিকিৎসা চলছে।
গোলাম রেজা ২০০৮ সালে সাতক্ষীরা-৪ আসন থেকে জাতীয় পার্টির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তথ্য সূত্র- ইউএনবি
এমবি





