বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব আলী আহসান মোঃ মুজাহিদসহ সকল বন্দীদের নিঃশর্ত মুক্তি কামনায় রাজধানীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানা।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে এ কর্মসূচী পালিত হয়।

থানা আমীর ডক্টর আবদুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য আবদুর সবুর ফকির।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী নিজামুল হক নাইম, ছাত্রনেতা আনিসুর রহমান বিশ্বাস, সাদেক বিল্লাহ প্রমুখ।

এসএইচ