আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে উপস্থিত হয়েছেন। এ কারণে তাকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
রোববার এক বিবৃতিতে এ ধন্যবাদ জানান তিনি।
বিবৃতিতে রওশন এরশাদ বলেন, আদালত থেকে জামিন নিয়ে বিএনপি চেয়ারপারসনের নিজ বাসভবনে যাওয়ায় রাজনৈতিক স্থিতিশীলতার সুবাতাস বইছে। জনগণ এটা প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, সম্প্রতি দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা কমে আসার পাশাপাশি সিটি করপোরেশন নির্বাচনে সকল দলের অংশগ্রহণের সিদ্ধান্ত ইতিবাচক রাজনীতির অংশ। প্রত্যেক দলেরই দায়িত্ব এ অবস্থা ধরে রাখা।
বিরোধীদলীয় নেতা বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।
কেএইচ





