শনিবার বিকালে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ভারতীয় এয়ারলাইন্সের একটি বিমানে বিকাল ৫টা ২০ মিনিটে তার দিল্লির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।

এরশাদের ব্যক্তিগত সহকারী ও সফরসঙ্গী মেজর (অব.) খালেদ আখতার এ তথ্য জানান।


জাতীয় পার্টির সূত্রে জানা গেছে, এরশাদ ভারত সফরে গিয়ে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ইতোমধ্যে এরশাদের পক্ষ থেকে আগেই ভারতে রয়েছেন তার পালিত কন্যা অনন্যা মৌসুমী। মৌসুমীর সঙ্গে বিজেপির শীর্ষ নেতা রাজনাথ সিং এর বৈঠকও হয়েছে বলে জাপার একাধিক নেতা জানিয়েছেন।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর