নারায়ণগঞ্জের মাঠ উত্তপ্ত না করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ঢাকা জেলার কমিটি গঠনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে এ আহ্বান জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, আগামী ১৪ মে খালেদা জিয়ার নারায়ণগঞ্জে যাওয়ার কথা রয়েছে। এমনিতেই নারায়ণগঞ্জ উত্তপ্ত। আর তিনি সেখানে গিয়ে এটা নিয়ে রাজনীতি করবেন। এটা সৎ রাজনীতির মানসিকতা হতে পারে না।
খালেদা জিয়ার এ ধরনের চিন্তার পরিবর্তন ঘটানোর আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির আহ্বায়ক মওলানা ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা-২০ আসনের এমপি এমএ মালেক ও ইউনাইটেড ইসলামী পার্টির সদস্য সচিব মওলানা তাহেরুল ইসলাম।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]