বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গুম আর খুন আওয়ামী লীগের বিশেষ গুণ। এটা তাদের জন্মগত প্রথা।
যেখানে আইনের শাসন নেই সেখানে মানবাধিকার প্রত্যাশা করা যায় না। বর্তমান সরকার ক্ষমতায় টিকে রয়েছে শুধু মাত্র চাপার জোরে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আ স ম মোস্তফা কামালের সভাপতিত্বে জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত “যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট সংকটে বাংলাদেশের ভাবমূর্তি” শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রোববার জাতীয় সংসদে শেখ সেলিমের বক্তব্যের প্রতিবাদে তিনি বলেন, সময় মত এসব কথার জবাব দেওয়া হবে। কিভাবে মহান সংসদে দাঁড়িয়ে একজন এমপি জনগণের হাত-পা ভাঙ্গার কথা বলতে পারেন। এ সময় তিনি শেখ সেলিমের সংসদ সদস্য পদের ব্যাপারে প্রশ্ন তোলেন।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইম নিউজবিডি.কম)// এএইচ[/b]