বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ছাত্রলীগকে ক্ষেপাবেন না। ছাত্রলীগ চাইলে ৩০ মিনিট নয়, ৩০ সেকেন্ডের মধ্যে আপনাকে বিতারিত করতে পারে।

প্রধানমন্ত্রীপুত্র সজিব ওয়াজেদ জয়কে নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের পরিপেক্ষিতে এ কথা বলেন সোহাগ।

রবিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ১৪ দলের সমাবেশে এ হুঁশিয়ারি উচারণ তিনি। বিএনপি-জামায়াত জোটের অব্যাহত গুপ্তহত্যা, সন্ত্রাস নৈরাজ্যে, জঙ্গীবাদী তৎপরতা এবং গনতন্ত্র উন্নয়ন, স্থিতিশীলতা ও দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে ওই গণ সমাবেশের আয়োজন করা হয়।

ছাত্রলীগ সভাপতি বলেন, খালেদা জিয়া আপনি সজিব ওয়াজেদ জয়কে নিয়ে যে কুটূক্তি করেছেন তা বন্ধ করুন। নিজের দেওয়া বক্তব্যে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগকে পাহাড়া বসানোর নিদের্শ দেন সাইফুর রহমান সোহাগ।

এর আগে বিকেলে ৪টার দিকে ওই সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্খ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

ইআর/এমআইএস