তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার রাত ৮টা ৫০ মিনিটে বৈঠকটি বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন খালেদা জিয়া।
দলীয় সূত্রে জানা গেছে, পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে এ বৈঠক করছেন খালেদা জিয়া। এ বৈঠকেই সিদ্ধান্ত নেয়া হবে কিভাবে আন্দোলন-সংগ্রামকে এগিয়ে নিয়ে দাবি আদায় করা হবে।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





