ভোট কারচুপি, কেন্দ্র দখল, এজেন্টদের মারধর করা ও ফলাফল পক্ষে নেওয়ার প্রতিবাদে বরগুনা, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গার তিনটি উপজেলায় বিএনপিসহ ১৯ দলীয় জোটের আধাবেলা হরতাল পালন ।
মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল চলে।
বরগুনা সদর , চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গা ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এ হরতাল পালন হয়।
সিরাজগঞ্জ: সকাল থেকে হরতাল শান্তিপূর্ণভাবে হয়েছে বলে জানা গেছে। যানবাহন চলাচল বন্ধ ছিল তবে কোন প্রকার সহিংসতার ঘটনা ঘটেনি ।
চুয়াডাঙ্গা: হরতালের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্কুল কলেজ ও ব্যাংক বীমা প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতির হার অত্যন্ত কম। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বরগুনা: হরতালের কারনে শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল কম ছিল। তবে কোথাও কোনো পিকেটিংয়ের এর ঘটনা ঘটেনি।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
তিন জেলায় ১৯ দলের আধাবেলা হরতাল পালন
ভোট কারচুপি, কেন্দ্র দখল, এজেন্টদের মারধর করা ও ফলাফল পক্ষে নেওয়ার প্রতিবাদে বরগুনা, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গার তিনটি উপজেলায় বিএনপিসহ ১৯ দলীয় জোটের আধাবেলা হরতাল পালন । মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল চলে।





