রাজধানীতে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার সকাল ১১টা থেকে শুরু হয় শুভেচ্ছা বিনিময়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।
এমএইস, জেএ





