যশোরে ছাত্রশিবিরের ৩ নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারের ৫ দিন পরও  আদালতে না তুলে গুম রাখার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা।

বুধবার সকাল সাড়ে ৭টায় বাড্ডার নতুনবাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন শাখা সেক্রেটারি জে.  মাহমুদ।

মিছিল শেষে সংক্ষপ্তি বক্তব্যে জে. মাহমুদ বলনে, যশোরে র্নিমাণাধিন ভবনের সেপটিক ট্যাংককে শিবিরের গোপন আস্তানা আখ্যা দিয়ে ৩ নেতাকর্মীকে সর্ম্পূণ অন্যায়ভাবে গ্রেফতার করে পুলিশ।  তাদের ছবি মিডিয়াতেও এসেছে । অথচ আজ ৫ দিন অতিবাহিত  হয়ে গেলেও তাদেরকে আদালতে হাজির না করে গুম করে রাখা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

তিনি বলেন,  একের পর এক ছাত্রকে গুম করে এই সরকার গুম সরকারে পরিনত হয়েছে । নড়বড়ে ক্ষমতার ভীত কিংকর্তব্যবিমূঢ় সরকার আজ পাগলপ্রায়! র্নিমাণাধিন ভবনের সেপটিক ট্যাংকও তাদের কাছে বাংকার মনে হয়!

তিনি সরকারকে হুঁশিয়ার দিয়ে বলনে, অনতিবিলম্বে গ্রেপ্তারকৃত শিবির নেতাকর্মীদের আদালতে হাজির বরুণ ।তাদের নিয়ে কোনো  ঘৃণ্য ষড়যন্ত্র ছাত্রসমাজ মেনে নেবে না ।

এসময় মিছিলে শাখা দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম সজিব, ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ মহানগরী ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন ।

এমবি