আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে আজ রবিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৈঠকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
এমএনজে





