আজ ১০ অক্টোবর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নজির উদ্দিন জেহাদের ২৪তম শাহাদাৎ বার্ষিকী নানা কর্মসূচির পালন। রাজধানীর দৈনিক বাংলা মোড়ে স্থাপিত শহীদ জেহাদের স্মৃতিস্তম্ভে আজ শুক্রবার সকালে পুষ্পমাল্য অর্পণ করেন জেহাদ স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে।একই সঙ্গে সর্বদলীয় ছাত্র ঐক্য ও ডাকসু-৯০ এর ছাত্র নেতারাও ।
বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ডেমোক্রেটিক লীগের সভাপতি সাইফুদ্দিন মনি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রদলেরযুগ্ম সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ওলামা দলের রফিকুল ইসলাম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন শহীদ জেহাদের পরিবারে পক্ষ থেকে জেহাদের বড় ভাই কেএম বশির, কেএম শরফুদ্দিন (মঞ্জু), ছোট ভাই কেএম শহীদ, বোন চামেলী মাহমুদ।
এদিকে বিকালে শহীদ জেহাদ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একে





