৩০মে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাজধানীসহ দেশব্যাপী এসব কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার দুপুর ১টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সমাসচিব মো: শাহজাহান এই কর্মসূচি ঘোষণা করেন।

শাহজাহান বলেন, জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী ২৮ মে থেকে ১০ জুন টানা ১৪দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ২৮মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে অালোচনা সভা করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

অন্যদিকে ৩০মে ৩৪তম বার্ষিকীর দিন জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্থবক অর্পন করবেন খালেদা জিয়া। এছাড়া ১০ জুন পর্যন্ত রাজধানীতে বিএনপির অঙ্গ-সহযােগী সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হবে বলেও তিনি জানান।

এর আগে দুপুর পৌনে ১২টা থেকে পৌনে ১টা যৌথসভা করেন তারা। সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

যৌথসভায় উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, সহ প্রচার সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স,

সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, সহ তথ্য ও গবেষনা বিষয়ক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য ফোরকান আলম যুবদলের সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক প্রমুখ।

এমএইচ/এএইচ