গোলাম আযমের জানাজা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। মরহুমের ছেলে আব্দুল্লাহ হিল আমান আযমী জানান, শনিবার তার বাবার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দাফনের আগ পর্যন্ত মরদেহ মগবাজারের বাসায় লাশবাহী গাড়িতেই রাখা হবে।

শনিবার কখন জানাজা এবং দাফন হবে তা পরে জানানো হবে বলে জানান আমান আযমী। তবে গোলাম আযমকে মগবাজারে পারিবারিক কবরস্থানে দাফনের পরিকল্পনা রয়েছে বলে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৯০ বছর কারাদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর প্রাক্তন আমির গোলাম আযম।

জেএ