২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘন্টা হরতালে ১ম দিনে রাজধানীর বাড্ডা ও তেজগাঁওয়ে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহনগরী উত্তরের নেতাকর্মীরা।

রবিবার সকাল সাড়ে ৮টায় মহানগরী দপ্তর সম্পাদকের নেতৃত্বে বাড্ডার নদ্দা এলাকায় হরতালের সমর্থনে রাজপথে মিছিল বের করে শিবির নেতাকর্মীরা। এসময় শিবিরকর্মীরা রাস্তায় লাঠিসোটা ইটপাটক্যাল ফেলে এবং অগ্নিসংযোগ করে রাজপথ অবরোধ করে পিকেটিং করে। তখন রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় মিছিল ও পিকেটিংএ অন্যান্যের মধ্যে বাড্ডা দক্ষিণ থানা শিবির সভাপতি, গুলশান থানা সভাপতি, খিলক্ষেত থানা সভাপতি, ভাটারা থানা সভাপতিসহ স্থানীয় অন্যান্য শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে প্রায় একই সময়ে মহানগরী উত্তর ফাউন্ডেশন সম্পাদকের নেতৃত্বে রাজধানীর তেজগাঁও এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে শিবির নেতাকর্মীরা।

এসময় মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- তেজগাঁও স্কুল সভাপতি, তেজগাঁও থানা সেক্রেটারিসহ স্থনীয় অন্যান্য শিবির নেতাকর্মীরা।

ইআর