নারায়ণগঞ্জের অ্যাডভোকেট চন্দন কুমার সরকারসহ সারাদেশে গুম ও হত্যার প্রতিবাদে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে অপহরণ, গুম ও হত্যার প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বার কউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।
৪ মে রোববার সুপ্রিমকোর্টসহ সারাদেশের আইনজীবী সমিতিতে কালো পতাকা উত্তোলন ও মৌন মিছিল,  ৫ মে সোমবার সুপ্রিমকোর্টসহ সারাদেশের আইনজীবী সমিতিতে বিক্ষোভ সমাবেশ, ৬ মে মঙ্গলবার সুপ্রিমকোর্টসহ সারাদেশের আইনজীবী সমিতিতে মানববন্ধন, ৭ মে বুধবার সুপ্রিমকোর্টসহ সারাদেশের আইনজীবী সমিতিতে প্রতিবাদ সমাবেশে, ৮ মে বৃহস্পতিবার সুপ্রিমকোর্টসহ সারাদেশের আইনজীবী সমিতিতে প্রতীকী অনশন।
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সানা উল্লাহ মিয়া, ঢাকা বার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খুরশেদ আলম মিয়াসহ আইনজীবী নেতারা।
[b]ঢাকা, এইচএম, ৩ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]