পটুয়াখালী জেলার বাউফল উপজেলা জামায়াতের আমির ও কর্মপরিষদ সদস্য মাওলানা মো. ইছহাক মিয়াকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নিজ কর্মস্থল বাউফল সালেহিয়া ফাজিল মাদ্রাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
মাওলানা ইছহাক বাউফল সালেহিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ও উপজেলার বিলবিলাস গ্রামের বাসিন্দা।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নজিরুল হক জানান,কোনো পূর্বানুমতি ছাড়া পাঠদানরত অবস্থায় শ্রেণিকক্ষ থেকে মাওলানা ইছহাককে আটক করেছে পুলিশ।
বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, পুরাতন কয়েকটি মামলায় তাকে আটক করা হয়েছে। তাছাড়া তিনি এলাকায় সরকারবিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে জড়িত।
জামায়াত নেতার ছেলে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন বলেন,কর্মস্থল থেকে এভাবে গ্রেফতার ন্যাক্কারজনক।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]