এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলী, পল্টন উত্তর থানা আমীর শাহীন আহমদ খান, ডেমরা মধ্য থানা সেক্রেটারি দেলোয়ার হোসাইন, থানা কর্মপরিষদ সদস্য মোস্তফা কামাল, কামারাম মুনীর ফুয়াদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ডেঙ্গু ও মশা বাহিত রোগে আক্রান্ত বাংলাদেশ আজ এক মহা সংকটের মধ্যে আছে। এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব অতিরিক্ত। রাজধানী ঢাকা ছাড়িয়ে তা দেশের অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়েছে। মানুষ দ্বীনের অনুসরণ থেকে দূরে সরে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আকারে ডেঙ্গুর আবির্ভাব।

এ নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এমতাবস্থায় আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ঘরবাড়ি ও আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং তা থেকে রক্ষার জন্য মহান আল্লাহ্ তায়ালার কাছে সাহায্য কামনা করতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। জাতির এই সংকটময় মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করে সকলের সাহায্য নিয়ে দুর্যোগ মোকাবিলা করা দরকার ছিল অথচ সরকার তা না করে লুটপাট, বিদ্ধেষ ও বিভেদ সৃষ্টি, বিরোধী দল দমন এবং অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতেই ব্যস্ত রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময়ই বিভিন্ন সংকটে মানুষের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা অব্যাহত রেখেছে। সম্পূর্ন মানবিক দায়িত্ববোধ থেকেই আজ আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি।

আমাদের এই মশারী বিতরণের মাধ্যমে মানুষ কিছুটা হলেও উপকৃত হবে এবং জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি। তিনি ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি সামাল দিতে সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থা গুলোকে ও সু-চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে যথাযথ প্রস্তুতি গ্রহণের উদাত্ত আহ্বান জানান।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। রাসূল (সা) এর আদর্শের আলোকে সোনার মানুষ তৈরি করতে চাই। যাদের দ্বারা দেশ ও জাতি সত্যিকার অর্থে কল্যাণ লাভ করবে।

এই লক্ষ্যে আমরা এদেশের জনগণের পাশে থেকে মানুষের মুক্তি ও কল্যাণের জন্যে কাজ করে যাচ্ছি। তিনি জামায়াতের নেতা-কর্মীদেরকে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু আক্রান্ত লোকদের সেবা প্রদান তথা এই সংকটে মানুষের পাশে থেকে সর্ব্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।