বিএনপি-জামায়াত জঙ্গি চক্রের নৈরাজ্যকর ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরও ২০১৩-১৪ অর্থবছরে ৬ দশমিক শূন্য ১ শতাংশ জিডিপি অর্জনে সক্ষম হয়েছে সরকার।
রোববার জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা বলেছেন।
তিনি বলেন, ২০১৩-১৪ অর্থবছরটি ছিল অস্থিতিশীলতার বছর। ওই সময়ে ছয় মাসে ৪৫ দিনের হরতাল দিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি না করলে প্রবৃদ্ধির হার ৭ শতাংশ ছাড়িয়ে যেত।
শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। খবর বাসস।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য আরও বলেন, সাবেক বিরোধী দল বিএনপি আদালতের রায়কে অমান্য করে নির্বাচনে না গিয়ে উন্নয়ন ও শান্তির ধারা স্তব্ধ করতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিচল ও দৃঢ় অবস্থান এবং গতিশীল নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে দেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
[b]ঢাকা, ০৮ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
বিএনপি-জামায়াতের নৈরাজ্যে প্রবৃদ্ধি কমেছে: মতিয়া
বিএনপি-জামায়াত জঙ্গি চক্রের নৈরাজ্যকর ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরও ২০১৩-১৪ অর্থবছরে ৬ দশমিক শূন্য ১ শতাংশ জিডিপি অর্জনে সক্ষম হয়েছে সরকার। রোববার জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ





