সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়ার সঙ্গে আজ বৈঠকে বসবে বাংলাদেশ লেবার পার্টির একটি প্রতিনিধি দল। মঙ্গবার রাত সাড়ে ৮টায় গুলশানস্থ চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলটির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে ১৭ সদস্য প্রতিনিধির একটি দল অংশ নেওয়ার কথা রয়েছে।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও তিনি জানান।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]