বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল বলেছেন,পবিত্র মিরাজের মাধ্যমে রাসুল (সা.) আমাদের জন্য যে দিকনির্দেশনা দিয়েছেন তা যথাযথ পালনের মধ্যেই রয়েছে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি।
মঙ্গলবার রাজধানীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত পবিত্র শবে মিরাজ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে একথা বলেন।
বুলবুল বলেন,নামাজ মানুষকে যাবতীয় অশ্লীলতা ও অপকর্ম থেকে বিরত রাখে। তাই মুসলিম জীবনে নামাজের গুরুত্ব অনস্বীকার্য। আজও যদি মিরাজের শিক্ষার আলোকে সমাজ বিনির্মাণ করা সম্ভব হয় তাহলে আমাদের দেশে একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
সাবেক এই শিবির সভাপতি বলেন, নীতি বর্জিত ও আদর্শহীন রাজনীতির কারণে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে নারায়গঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুরসহ সারা দেশে নারকীয় হত্যাকাণ্ড চালানো হচ্ছে। কিন্তু এসব নির্মম হত্যাযজ্ঞের দায়ভার প্রধানমন্ত্রী কোন ভাবেই এড়াতে পারেন না। মূলত এভাবে সামাজিক বিশৃংখলা সৃষ্টি করে তারা তাদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। কিন্তু সরকার তাদেরকে ষড়যন্ত্রে কখনোই সফল হবে না।
সরকারকে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করে অবিলম্বে সুস্থধারার রাজনীতিতে ফিরে আসার আহবান জানান নূরুল ইসলাম বুলবুল। অন্যথায় লজ্জাজনকভাবে সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।
ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ডা. রিদওয়ান উল্লাহ শাহিদী ও জামায়াত নেতা আজিজুল হক প্রমুখ।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
মিরাজের দিকনির্দেশনায় রয়েছে ইহকালীন কল্যাণ: বুলবুল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল বলেছেন,পবিত্র মিরাজের মাধ্যমে রাসুল (সা.) আমাদের জন্য যে দিকনির্দেশনা দিয়েছেন তা যথাযথ পালনের মধ্যেই রয়েছে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি।





