চোখের অপারেশনের জন্য বিদেশে গেলেন। তবে বিদেশে যে অপারেশন করলেন সে অপারেশন বাংলাদেশেও করানো যেত বলে মন্তব্য করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

 

 

মজুলম জননেতা মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আজ শনিবার (১১ মে) জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এই দাবি করেন ।

ডা. জাফরুল্লাহ বলেন, আসলে কেউ কথা দিয়ে কথা রাখে না। আপনার চোখের যে অপারেশনটা করিয়েছেন, ওটা আমিও করিয়েছি। দেশে আমার সাড়ে তিন হাজার টাকা খরচ হয়েছে। আপনার কত খরচ হয়েছে, এই হিসাবটা কি দেবেন?

পবিত্র ফিতরের আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির দাবি।

তিনি বলেছেন, দেশের গণতন্ত্রের স্বার্থে খালেদা জিয়াকে জামিন দেওয়া দরকার। তাঁকে মুক্তি দিলে দেশে গণতন্ত্র ফিরে আসবে, দেশে শা‌ন্তি ফিরে আসবে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশ এমন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে খুন, গুম, হত্যা, ধর্ষণ অহরহ চলছে। স্কুলের ছাত্রীরা এমনকি মাদ্রাসার ছাত্রীরাও রাস্তাঘাটে চলতে পারছে না। শুধু তাই নয়, নার্সরা পর্যন্ত নিরাপদে বাড়ি ফিরতে পারে না।

গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা বলেন, আমরা নিরাপদে নির্ভয়ে রাস্তায় চলাচল করতে পারি না। গাড়ি এসে চাপা দিয়ে যায়। এর থেকে দেশের জনগণ মু‌ক্তি চায়। একটু শান্তিতে নিরাপদে রাস্তায় চলতে চায় মানুষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনি এখন বড় বিপদে আছেন।

আপনি দেশের সবচেয়ে বড় ঋণ খেলাপিদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ফলে দেশে আজ সুশাসন নেই, ব্যাংকগুলো খেলাপি হচ্ছে, শেয়ারবাজারে ধস নামছে।

ডা. জাফরুল্লাহ বলেন, কক্সবাজারে ২০২০ সালে স্ট্যাচু অব লিবার্টির আদলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হবে। এটা করা হলে বঙ্গবন্ধু হাসবেন না কাঁদবেন সেটা ভেবে পাই না।

কারণ বঙ্গবন্ধুর গুরু মওলানা ভাসানীকে বাদ দিয়ে এটা করা কি ঠিক হবে? ভাসানী বেঁচে থাকলে বলতেন দেশের জনসাধারণ নিয়ে ভাবো।

এএস