ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুব উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব মোস্তফা জামাল হায়দার।

এক বিবৃতিতে তিনি বলেন, দেশের মানুষ আজ সুপ্রিম কোর্টের মতো স্থানেও নিরাপদ নয়। বর্তমান অবৈধ সরকারের পৃষ্ঠপোষকতায় সারাদেশে গুম, খুন, সন্ত্রাস, দুর্নীতি ও অস্থিতিশীলতায় সাধারণ মানুষ উৎকণ্ঠিত।

বিবৃতিতে এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবি জানান মোস্তফা জামাল।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ