ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রো রেলের যে রুট রয়েছে, সেটি পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এই রুট পরিবর্তনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই মন্ত্রী একথা জানালেন।
শুক্রবার সকালে মহানগর সর্বজনীন পূজা কমিটির মহানগর পরিবার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আগামী মার্চে এই মেট্রো রেল নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে বলেও জানান।
এমকে





