প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

আজ বুধবার পৌনে ৮টায় তার মরদেহ বারডেম হাসপাতাল থেকে ঢামেক মর্গে নেওয়া হয়।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরে গুলশানের সামদাদো রেস্তোরাঁর একটি কক্ষে মারা যান মাহবুবুল হক শাকিল। শাকিলের এ অকাল মৃত্যুতে তার সহকর্মী, ভক্ত, অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এমবি