তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান রেহায় পাবেন না। আজ হোক কাল হোক তারা শেখ হাসিনার হত্যাকারী হিসেবে বিবেচিত হবে।
মঙ্গলবার প্রেসক্লাবে শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ‘এ শোক বহিবার নয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতি।
তথ্যমন্ত্রী খালেদা জিয়াকে গণতন্ত্র ও ইতিহাস হত্যার জন্য আত্মসমর্পন করতে হবে বলে হুঁশিয়ারি দেন।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





