নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মানুষ যখন কিছু হারায় তখন সে উন্মাদ হয়ে যায়। যখন সে উন্মাদ হয় তখন সে প্রলাব বকতে থাকে। তারেক জিয়ার যদি সাহস থাকে, তাহলে বাংলাদেশের মাটিতে এসেই রাজনীতি করুক। রাজনীতি তো ওখানে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয় না।’
শুক্রবার সকাল ৯টার দিকে মাদারীপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী সকালে নিজ বাসভবনে স্থানীয় কর্মী-সমর্থক ও জনগণের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া লন্ডনের কুইন মেরী ইউনিভার্সিটিতে আয়োজিত ‘স্ট্র্যাটেজি ফর এ প্রসপারাস বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে বিরূপ মন্তব্য করেন।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





