ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বর্তমানে সেনাবাহিনীতে জিয়া মার্কা কোন উচ্ছৃঙ্খল অফিসার নেই। আমাদের সেনাবাহিনী এখন অনেক সুশৃঙ্খল, তারা সারা বিশ্বে সুনামের সঙ্গে কাজ করছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বেলা ১১ টায় দেশরত্ন সেবক পরিষদ আয়োজিত ‘দেশের চলমান রাজনীতি ও আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
বেগম খালেদা জিয়ার সমস্ত শরীরে পঁচন ধরেছে মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়া মুন্সিগঞ্জে সমাবেশে বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিলে আগামী ৪২ বছরেও তারা ক্ষমতা আসতে পারবে না এমন বক্তব্য কোনো জাতীয় নেতার মুখের শোভা পায় না। খালেদা জিয়া যে ভাষায় এখন কথা বলছেন, তা দেশের সাবেক প্রধানমন্ত্রীর মুখে মানায় না।
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবের সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল যে ভাবে হাত-পা নাড়িয়ে কথা বলেন যেন তিনি সার্কাসের জোকার। আমরা তার মত এমনভাবে কথা বলতে পারি না এটা আমাদের ব্যর্থতা।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের বিরুদ্ধে অনেক উল্টাপাল্টা কথা বলেছেন, আপনার মনে রাখা দরকার এই সংগঠনের অধিনেই আপনার স্বামী জিয়া স্বাধীনতার যুদ্ধ করেছে।
মন্ত্রী খালেদা জিয়াকে চ্যালেঞ্জ করে বলেন, আইএসআই এর পাকিস্তানী এজন্টে হিসেবে যতদিন কাজ করবেন ততদিন আপনারা সাধারণ মানুষকে রাজপথে আনতে পারবেন না। যদি সাধারণ মানুষ আপনার ডাকে রাজপথে আন্দোলনে আসে তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব।
এসময় তিনি বিএনপিকে আহ্বান জানিয়ে বলেন, যদি ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে অংশ গ্রহণ করতে চান, তাহলে আইএসআই পাকিস্তানিকে ত্যাগ করুন। নির্বাচনের প্রস্তুতির জন্য এখনও অনেক সময় আছে।
দেশরত্ন সেবক পরিষদের সভাপতি শ্রী চিত্ত রঞ্জন দাস’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান বক্তা ব্যারিস্টার এম. আমিরুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ড.সুব্রত চৌধুরী, প্রীপ ট্রাস্ট এর প্রকল্প পরিচালক এ্যারোমা দত্ত, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কার্যকরী সদস্য শ্রী সুজিত রায় নন্দী, বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম, বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটির সহ-সম্পাদক সোহেলী পারভীন মনি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সংযুক্ত আরব আমীরাতের আওয়ামী লীগের সভাপতি আলী হাসান ভ’ইয়া প্রমূখ।
[b]ঢাকা,আইএম, ২৯ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
সেনাবাহিনীতে জিয়া মার্কা কোনো উচ্ছৃঙ্খল অফিসার নেই: কামরুল
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বর্তমানে সেনাবাহিনীতে জিয়া মার্কা কোন উচ্ছৃঙ্খল অফিসার নেই। আমাদের সেনাবাহিনী এখন অনেক সুশৃঙ্খল, তারা সারা বিশ্বে সুনামের সঙ্গে কাজ করছে





