বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক এদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জীবনের শেষদিন পর্যন্ত সোচ্চার ছিলেন।
বাংলার বাঘ নামে খ্যাত আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে গভীর শ্রদ্ধাভরে এসব কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য শেরে বাংলা এ কে ফজলুল হক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। ঋণ সালিশী বোর্ড গঠনের মাধ্যমে এদেশের কৃষককুলকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উদ্ধার করতে তিনি সমর্থ হয়েছিলেন।
প্রজাস্বত্ত্ব আইন প্রণয়নের মাধ্যমে তিনি ভূমির ওপর এদেশের কৃষক সমাজের অধিকার আদায়ে যুগান্তকারী ভূমিকা পালন করেন।
খালেদা জিয়া বলেন, আমাদের জাতীয় ইতিহাসে শেরে বাংলা ছিলেন এক অনন্য প্রতিভার অধিকারী। স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিকবোধ সৃষ্টিতে তাঁর অসামান্য অবদানের কথা এদেশের মানুষের মন থেকে কোনদিনই বিস্মৃত হবে না। দেশ এবং জাতির কল্যাণে অবদানের জন্য ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বিবৃতিতে বেগম জিয়া শেরে বাংলা এ কে ফজলুল হককে মহান নেতা উল্লেখ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
[b]ঢাকা, এমএইচ, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
'শেরে বাংলা মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন'
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক এদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জীবনের শেষদিন পর্যন্ত সোচ্চার ছিলেন





