রোববার (১৬ নভেম্বর) প্রচার উপ-পরিষদের এক জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

এ দিন সকাল সাড়ে ১১ টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন প্রচার উপ-পরিষদের চেয়ারম্যান জনাব এইচ. টি ইমাম।

উক্ত বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

এমআর/এসএইচ