টানা ৬৮ দিন পর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অফিস করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যার পর গুলশানে নিজ কার্যালয়ে আসবেন বেগম জিয়া।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল জানান, লন্ডন থেকে দেশে ফেরার পর এই প্রথম ম্যাডাম অফিস করবেন।
প্রসঙ্গত, সর্বশেষ তিনি গত ১৪ সেপ্টেম্বর গুলশান কার্যালয়ে অফিস করেন খালেদা জিয়া। এরপর ১৫ সেপ্টেম্বর শারীরিক চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ২২ সেপ্টেম্বর দেশে ফিরেছেন।
এমএ





