বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিজেপি চেয়ারম্যান আন্দলিব রহমান ও দেলাওয়ার হোসেন সাঈদীর ছোট ছেলে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী এক সঙ্গে মদিনা শরীফে ইফতার করলেন।

রোববার মসজিদে নববীতে একসঙ্গে ইফতার করেন তারা। এর আগে আসরের নামাজ আদায় করে ইফতারের আগ পর্যন্ত একসঙ্গেই ছিলেন তারা।

প্রবাসী বিএনপির এক নেতা নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছেন, তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। এসময় পার্থ এবং মাসুদ সাঈদী তারেক রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর