বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন সফররত ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী মোগেন্স জেনসেন।
বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল নিয়ে তিনি খালেদার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুগল।
বাংলাদেশের চলামন সংকট নিরসনের বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
কেএইচ





