খেলাপি ঋণের কারণে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল হলেও তার মায়ের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।

আাজ রোববার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়ন বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, জাহাঙ্গীর চাইলে আমাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, আমি ঋণ খেলাপি নই। বাছাই চলাকালে যে ব্যাংকের ঋণ-খেলাপির কথা বলা হচ্ছে, তার সব ঋণ আমার শোধ করা আছে।

তিনি আরও বলেন, ওই ব্যাংকের প্রতিনিধিও জানিয়েছেন, আমার ঋণ হালনাগাদ করা আছে। হয়তো কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ তথ্য পৌঁছায়নি। তবে আমি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব।

এবিএস