বেগম খালেদা জিয়া বার বার পরাজিত হয়েছেন বলে মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘২০১৯ সালের নির্বাচনেও পৌর নির্বাচনের মতো খালেদা জিয়া পরাজিত হবেন।’
ধানমন্ডির রাসেল স্কয়ারে মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশ বঙ্গবন্ধু এভিনিউ ও রাসেল স্কয়ারে অনুষ্ঠিত হচ্ছে।
ধানমন্ডির রাসেল স্কয়ারের সমাবেশে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
সমাবেশে উপস্থিত আছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশে যোগ দেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তার সভাপতিত্বে সমাবেশে এসেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।
সমাবেশ দুটির আশপাশের এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সমাবেশের সন্নিকটে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও রায়টকার।
এ ছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
সমাবেশকে কেন্দ্র করে বঙ্গবন্ধু এভিনিউ ও ধানমন্ডির মিরপুর রোডের কলাবাগান থেকে আসাদগেট পর্যন্ত সড়ক বন্ধ রয়েছে।
এমকে





