চতুর্থ দফা উপজেলা নির্বাচনে দেশেব্যাপী ব্যাপক সহিংসতায় ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া ভোট কেন্দ্র দখল, প্রকাশ্যে সিল, মারামারিসহ নানা অস্থিতিশীল পরিস্থিতির ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন প্রধান (৪০),ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবলীগ কর্মী রিপন হোসেন(২৮),ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উজেলার তারাগঞ্জ এলাকার আফতাব মিয়ার ছেলে ও আ.লীগ সমর্থক হাদিস মিয়া (৩০) ও কুমিল্লায় বরুয়া উপজেলা হোসেনপুর গ্রামের রমিজউদ্দিনের ছেলে ও যুবদল কর্মী মো. মনির হোসেন (২৫)।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান, ঝালকাঠির রাজাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) নজরুল ইসলাম, কুমিল্লার বরুড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) একে.এম কাউসার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি) // কেএইচ[/b]