৫ জানুয়ারী ভোটারবিহীন কথিত প্রহসনের নির্বাচনের নামে অবৈধভাবে ক্ষমতা দখল করে আওয়ামীলীগ গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৫ জানুয়ারী “গণতন্ত্র হত্যা দিবস” পালন এবং অবিলম্বে এই অবৈধ ক্ষমতাসীন সরকারের সংসদ ভেঙ্গে দেয়ার দাবীতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী।

ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য কামাল হোসাইনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুক্রবার সকাল ১১টায় মালিবাগ মৌচাক মার্কেট এর সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কামাল হোসাইন বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারী ভোটারবিহীন কথিত প্রহসনের নির্বাচনের নামে অবৈধভাবে ক্ষমতা দখল করে আওয়ামীলীগ গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৫ জানুয়ারী একটি কালো দিবস হিসেবে যুক্ত হয়েছে।

অবৈধভাবে ক্ষমতা দখল করে আওয়ামী সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতে বিচারের নামে হত্যা, খুন, গুম, হামলা-মামলা চালিয়ে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মানুষের বাকস্বাধীনতা, রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ করার অধিকার সবই বাকশালী কালো থাবায় আজ ধ্বংস।

কোন ষড়যন্ত্রই মুক্তিকামী জনতার আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না। সময়ের ব্যবধানে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে যে কোন মূল্যে দেশপ্রেমিক জনতা অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধার করবেই।

বিক্ষোভ মিছিল সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিনের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিক, মহানগরী মজলিসে শুরা সদস্য আমিনুর রহমান, মতিউর রহমান, মহিব্বুল্লাহ ফরিদ, মাহবুবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্ব সভাপতি সোহেল রানা মিঠু, ঢাকা কলেজ সভাপতি মেহেদি হাসান সানি, ঢাকা মহানগরী দক্ষিন সেক্রেটারী মু. মাসুম তারিক, জামায়াত নেতা মুতাসিম বিল্লাহ, আব্দুস সাত্তার সুমন, আহসান হাবিব, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মারুফ, সাইয়েদ মু. জুবায়ের সহ প্রমূখ নেতৃবৃন্দ।

এমআর