বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে  চলমান ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকার জামায়াত নেতৃবৃন্দকে হত্যার যড়যন্ত্র করছে। এই অন্যায়ের প্রতিবাদ করায় সারাদেশে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে হত্যা, গুম ও নির্যাতন চালানো হচ্ছে। কিন্তু ষড়যন্ত্র করে সরকার সফল হতে পারবে না। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে চলমান সকল ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করা হবে।
তিনি আজ ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি দাইয়ান সালেহিনের পরিচালনায় রোববার বিকাল ৩ টায় রাজধানীর এক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
শিবির সভাপতি বলেন, আওয়ামী লীগ সরকার আর ষড়যন্ত্র আজ একাকার হয়ে গেছে। অবৈধভাবে ক্ষমতায় এসে টিকে থাকতে তারা নানামুখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণের মাধ্যমে যেভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হচ্ছে, তার ফল কোনভাবেই ভাল হবে না। অচিরেই নিজেদের ষড়যন্ত্রের জালে জড়িয়েই এই সরকারের পতন ঘটবে।
তিনি বলেন, ছাত্রশিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন ফ্যাসিস্ট সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে। সম্প্রতি সরকার পরিকল্পিতভাবে পুলিশকে দিয়ে ছাত্রশিবির সাতক্ষীরা শহর সেক্রেটারিকে গুলি করে হত্যা করেছে। যশোর শহর শাখার সভাপতিকে গুলি করে পঙ্গু করে দেয়া হয়েছে।
শিবির সভাপতি অভিযোগ করেন, অগণতান্ত্রিক এই সরকার জামায়াতের চট্টগ্রাম মহানগরী ও বরিশাল মহানগরী আমীরসহ শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। দেশের বিভিন্ন স্থানেই প্রতিদিন জামায়াত-শিবির নেতাকর্মীদের অন্যায়ভাবে আটক করা হচ্ছে। আওয়ামী লীগকে এসব অপকর্মের জন্য অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।  
তিনি সমবেত দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, ক্যাম্পাসে সংগঠনের কাজকে ছড়িয়ে দিতে হবে। দাওয়াতী চরিত্র নিয়ে শিবির কর্মীদের ক্যাম্পাসে অবস্থান করতে হবে। জুলুম-নির্যাতন ও অপপ্রচারের মোকাবেলা ইসলামের সুমহান আদর্শ দিয়ে করতে হবে। নৈতিক চরিত্র ও জ্ঞানগত যোগ্যতা দিয়ে ছাত্রসমাজের মাঝে প্রভাব সৃষ্টি করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র আন্দোলন সম্পাদক নুর মো. আবু তাহের, বায়তুলমাল সম্পাদক মাহবুবুর রহমান, অফিস সম্পাদক আতিকুর রহমান ও প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ও এইচআরডি সম্পাদক শাহীন হাসান প্রধান প্রমুখ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400433220.jpg[/img]
এদিকে, শিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে মেধাবী ও সৎ  নেতৃত্বের প্রয়োজন। কাজেই, মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি রোববার ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের সাথী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর এক মিলনায়তনে দিনব্যাপী এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
মহানগর সভাপতি মো: রবিন খানের পরিচালনায় এবং সেক্রেটারি মো: তামিম হোসাইনের ব্যবস্থাপনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: সেলিম উদ্দিন, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো: মোবারক হোসাইন, কেন্দ্রীয় এইচ.আর.ডি সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক কেন্দ্রীয় স্কুল সম্পাদক মো: মাকসুদুর রহমান। এতে আরো উপস্খিত মহানগরী অফিস সম্পাদক রফিকুল ইসলাম ফরাজী, মহানগরী বায়তুলমাল সম্পাদক আমিনুল ইসলাম শাহ, মহানগরী শিক্ষা সম্পাদক মুজাহিদুল ইসলাম, মহানগরী এইচ.আর.ডি সম্পাদক মো: আবীর হোসাইন, মহানগরী স্কুল সম্পাদক ওয়েছ খান নুর সোহেল, মহানগরী প্রকাশনা সম্পাদক মো: নজরুল ইসলাম প্রমুখ।
শিবির সেক্রেটারি বলেন, বাংলাদেশে আজ যে সমস্যা বিরাজমান, তার কারণ অসৎ নেতৃত্ব। অসৎ নেতা কখনোই দেশ ও জাতিকে সঠিক নির্দেশনা দিতে পারে না। তাই সমাজ আজ দূর্নীতি ও সন্ত্রাসে ছেয়ে গেছে। দূর্নীতি, সন্ত্রাস প্রতিরোধ তো দূরের কথা, আদর্শহীন ব্যক্তিরা ক্ষমতায় থেকে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। এভাবে চলতে থাকলে বাংলাদেশ পেছনের দিকে যেতে থাকবে। প্রতিরোধের প্রাচীর তুলে রুখে না দাঁড়ালে আমাদের প্রিয় দেশ ধ্বংসের দিকেই চলতে থাকবে।
তিনি শিবিরের সাথীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বৈরি পরিবেশে আপনাদের সর্বোচ্চ ধৈর্য্যরে পরিচয় দিতে হবে। মহান আল্লাহর ওপর ভরসা করে সাহসের সাথে পথ পাড়ি দিতে হবে। নিজেদের ক্যারিয়ার গঠনের দিকেও সমান মনোযোগী হতে হবে।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]