তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সম্প্রচার নীতিমালা একটি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে তৈরি করা হয়েছে। এটি কোনো আইন নয় এবং নীতিমালার আলোকে কাউকে দণ্ড দেওয়ার ক্ষমতাও তথ্য মন্ত্রণালয়ের নেই। তাই এ নিয়ে আশঙ্কা করার কিছু নেই।

মঙ্গলবার দুপুরে রাজধানীর লেকশোর হোটেলে জাতীয় সম্প্রচার নীতিমালা, সীমাবদ্ধতা ও উত্তোরণের উপায় শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, এ নীতিমালা নিয়ে যেসব বিতর্কের সৃষ্টি হয়েছে এটি আইনে পরিণত হওয়ার আগে সব বিতর্ক কেটে যাবে। ইনু বলেন, ভবিষ্যতে খুব কম সময়ের মধ্যে সম্প্রচার কমিশন গঠন করা হবে। ওই কমিশন নীতিমালা নিয়ে কাজ করবে।

বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইটি ফোরাম ও ঢাকা ট্রিবিউন যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই