খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় পুনরায় তালা দেয়া হয়।

গুলশান থানার অফিসার ইন চার্জ (ওসি)রফিকুল ইসলাম জানান, নিরাপত্তার স্বার্থেই তালা দেয়া হয়েছে।

এর আগে সকাল পৌনে ১২টার দিকে তালা খুলে দেয় পুলিশ। এর পৌনে ১১ ঘণ্টা পর আবারো তালা দেয়া হল।

প্রসঙ্গত, গত সোমবার বেলা ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তালা লাগিয়ে দেয় পুলিশ। গতকাল তালা খুলে দেওয়া হলেও পুনরায় তালা লাগিয়ে দেয়া হয়।

কেএইচ