সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোন বিদেশি শক্তির চাপে মাথা নত করার মতো নেত্রী নন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এর প্রমাণ অতীতে বহুবার তিনি দিয়েছেন।
সোমবার সকাল ১১টার দিকে কক্সবাজারের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিদেশি অশুভ শক্তি সব সময় সরব রয়েছে। কিন্তু সরকার এসব তোয়াক্কা করে না।
সেতুমন্ত্রী বলেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এশিয়ান হাইওয়ের নির্মাণ কাজ শুরু হবে। এ সড়ক নির্মাণে ব্যয় হবে ৮৪ কোটি ৪৪ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়ন করবে সেনাবাহিনী। কক্সবাজারের উখিয়ার ঘুমধুম থেকে কাজ শুরু হবে বলে জানান তিনি।
এমবি





