একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শহীদ বুদ্ধিজীবী দিবসে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার পর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা জানান তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
তাদের সঙ্গে ছিলেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও।
এমএ
রাজনীতি
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে খালেদার শ্রদ্ধা
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শহীদ বুদ্ধিজীবী দিবসে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার পর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা জানান তিনি।





