বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সায়িদ বিন হাজার আল শেহি।

রবিবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবীর খান টাইমনিউজবিডি.কমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এমএইচ