গণবিরোধী জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ অনুমোদন করে সরকার জনগণের বাকস্বাধীনতাকে কবর দিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে (অব.) মাহবুবুর রহমান।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ মাধ্যমের কন্ঠরোধে জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ অর্জিত হয়েছিল একটি মুক্তিযদ্ধের মাধ্যমে। মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল গণতন্ত্র। এই স্বৈরাচারী সরকার বাক স্বাধীনতাকে হরন করার জন্য সম্প্রচার নীতিমালা পাশ করেছে ।
তিনি বলেন, বর্তমান সরকারের কোন নৈতিকতা নেই। এরা চোরাবালির ওপর দাড়িয়ে আছে। যে কোন সময়ে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়বে। দেশকে বাচাঁতে হলে গণতন্ত্রকে সমুন্নত করতে হবে।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এই কালো আইনের বিরুদ্ধে ১৬ কোটি মানুষ ঐক্যদ্ধভাবে আন্দোলন করতে হবে। একে প্রতিহত করতে হবে নতুবা দেশ ও গণতন্ত্র থাকবে না।
বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুক বলেন, ইতিহাস বলে অতীতে যারা গণমাধ্যমের ক্ষমতাকে খর্বকরে ক্ষমতা কুক্ষিগত করেছে তারা কোন দিন টিকতে পারে নাই। এ সরকারও টিকতে পারবে না।
তিনি বলেন, ১ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশন বসবে। এখানে অনেক কালো আইন পাশ করবে অবৈধ সরকার। তাই এর আগেই সকলে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি মেজর (অব:) হানিফের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, দেশ বাচাও মানুষ বাচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
ঢাকা, এমএইচ, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম





