মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বিএসএমএমইউহাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ফের কারাগারে প্রেরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মজিদ ভূঁইয়া।
তিনি বলেন, সাঈদীর কোমর ও পায়ে ব্যাথার কারনে তাকে প্রাথমিক ভাবে কিছু ঔষধপত্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে কোমর ও পায়ে ব্যাথা অনুভব করায় সকাল ১০টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার ফরমান আলী জানান, বিএসএমএমইউ হাসপাতালে মাওলানা সাঈদী প্রাথমিক চিকিৎসা শেষে কেন্দীয় কারাগারে এসে পৌছেছেন।
এর আগে রোববার অসুস্থ হয়ে পড়ায় রাত ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কেন্দ্রীয় সোমবার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
জেইউ/এসএইচ





