বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ মাহমুদ ও সাবেহ উদ্দিন আহমেদ উক্ত সাক্ষাতে উপস্থিত ছিলেন।

জেআই