দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আগামী বুধবার রাত সাড়ে আটটায় তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক করবেন খালেদা জিয়া।

দফতরের দায়িত্বে থাকা দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ একথা জানিয়েছেন। রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তিনি জানান, বৈঠকে চেয়ারপারসন খালেদা জিয়া সভাপতিত্ব করবেন।

বৈঠকে পররর্তী আন্দোলনের কর্মসূচি ও রূপরেখা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

রিজভী আরো জানান, আগামী ৬ নভেম্বর  একই কার্যালয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও যুগ্ম-মহাসচিবদের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক করবেন দলীয় চেয়ারপারসন।

এএইচ