বেসামরিক বিমান পরিবহন ও পর্টন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, শ্রমিকরা তাদের পরিশ্রমের জন্য শ্রম আইন অনুযায়ী আন্দোলন করে। কিন্তু সরকার তাদের আইন এখনও বাস্তবায়ন করছে না।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত ‘টেকসই গার্মেন্টস শিল্প, নিরাপদ কর্মস্থল, শ্রমিকের শোভন মজুরী ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার-সংগ্রাম ও গৌরবের ৩১ বছর’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রমিকদের অধিকার প্রসঙ্গে মেনন বলেন,২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর থেকেই শ্রম আইনের মাধ্যমে শ্রমিকদের নূন্যতম বেতন দিতে মালিকদের বাধ্য করেছে। বর্তমানে শ্রমিকদের বেতন আরও বৃদ্ধি করা হয়েছে।
মন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্য বলেন,শ্রমিকদের পরিশ্রমের বিনিময়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি। আপনাদের পরিশ্রমের কারণেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই আপনাদের যেন রাস্তায় নেমে মিছিল, মিটিং ও আন্দোলন করতে না হয় সেই বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,গার্মেন্টস শ্রমিকদেরকে মালিক পক্ষ জোর করে অনেক সময় চুক্তি করিয়ে কাজ করতে বাধ্য করে। তাই বর্তমানে যেন মালিক পক্ষ এই ধরণের কাজ আর না করতে পারে সে জন্য সরকারকে লক্ষ রাখতে হবে।সোয়ান গার্মেন্টস মালিকের উদ্দেশ্য তিনি বলেন,এই গার্মেন্টসের মালিকেরা তাদের শ্রমিকদের নায্য বেতন-বোনাস দীর্ঘদিন থেকে আটকিয়ে রেখেছে। সেই বিষয়ে সরকারকেই ব্যবস্থা নিতে হবে।
এমএ/ এআর





