রাজধানীর শাহবাগে বাস চাপায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৮০।
শুক্রবার বেলা দেড়টার দিকে শাহবাগের পানির ফোয়াড়ার পাশে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার এসআই আবু জাফর জানান, নিহত ব্যক্তি শাহবাগের পানির ফোয়াড়ার পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় মোহাম্মদপুর-মতিঝিল রুটের মালঞ্চ কোম্পানির একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। তবে গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে।
ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]